স্টাফ রিপোর্টার: নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মসিউর রহমান ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনায় তাঁর ডান হাতের অন্তত চারটি স্থানে হাড় ভেঙে গেছে এবং পায়ে একাধিক গুরুতর আঘাতের পাশাপাশি সেলাই দিতে হয়েছে। দুর্ঘটনায় একই গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত কৃষি কর্মকর্তা মোঃ মসিউর রহমানকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া ট্রমা সেন্টারে নেওয়া হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তিনি বর্তমানে সেখানে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন