oplus_0
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত র্যালিটি সকাল ১১ টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম ।
পরবর্তীতে বক্তব্য রাখেন, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য সচিব মো: সাইফুল ইসলাম, বেস্ট অফ নালিতাবাড়ীর সাবেক সাধারণ সম্পাদক,মো: মনিরুল ইসলাম মনির। পরবর্তীতে মাতৃদুগ্ধ সপ্তাহের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বিস্তারিত আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নুর। আলোচনায় মাতৃদুগ্দের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। ১ থেকে ৬ মাস পর্যন্ত মায়ের দুধের বিকল্প নাই এবং চাকরিজীবী মায়েদের সন্তানদের ডে কেয়ার সেন্টার এবং ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে হাসপাতালের পক্ষ থেকে সকল কর্মকর্তা কর্মচারী এবং ব্র্যাকের পক্ষ থেকে মোঃ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডা.মোহাম্মদ তানভীর ইবনে কাদের(হিমেল)।