নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: “খেলাধুলায় গড়বো দেশ,তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে নকলা-নালিতাবাড়ী” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষ (তেপান্তর) এ সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত এসব ক্রীড়া সামগ্রী বিতরণ আয়োজন করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষে উপজেলার – ১১৪, প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এর মাঝে ফুটবল- ৫০টি, ভলিবল-১৩ টি, ব্যাটমিন্টন-৩০টি, দাবা-০২ টি।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন, নালিতাবাড়ী উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, কৃষিবিদ সাজ্জাদ হোসাইন তুলিপসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের সুস্থ বিনোদন এবং মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এর আগে নালিতাবাড়ী শহীদ আব্দুর রশিদ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।