স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিবাহ রেজিস্ট্রার (কাজী), বরের বাবা ও কনের বাবাকে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মালেক।
জানা গেছে, সোমবার রাতে উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা দশম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীর সাথে একই ইউনিয়নের সন্নাসীভিটা গ্রামের বাসিন্দা আকরাম আলীর ১৯ বছর বয়সী ছেলে মারফত আলীর সাথে বিয়ের আয়োজন করা হয়। নালিতাবাড়ী পৌরশহরের ভোগাইব্রীজের পাশে কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করার সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে।
ভ্রাম্যমাণ আদালতে বাল্য বিবাহ রেজিস্ট্রি করার চেষ্টা করায় বাল্যবিবাহ নিরোধ আইনে কাজী মো: সায়েমকে ৩০ হাজার টাকা অনাদায়ে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বর ও কনের বাবাকে পৃথকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও পূর্নবয়স না হওয়া পর্যন্ত ছেলেকে বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে।