তানিম আহমেদ স্টাফ রিপোর্টার: নালিতাবাড়ীতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়ায় মোকছেদুল ইসলাম বাবু ও পরান নামে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়িতে ইয়াবা বেচাকেনা ও সেবন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় শহরের আড়াইআনী বাজার এলাকার মোকছেদুল ইসলাম বাবু (৩০) ও হালুয়াঘাট উপজেলার জয়মঙ্গল গ্রামের পরান (২৫)-কে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।