নিজস্ব প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে রাত ২টার দিকে তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ ও নিহতের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর জানানো হয়েছে।