তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ সচিবালয়-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর জেলার নালিতাবাড়ীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম মানিক।
বুধবার ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময়ে নালিতাবাড়ীসহ শেরপুর জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া এলাকার অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎ শেষে মোঃ সিরাজুল ইসলাম মানিক সংশ্লিষ্ট মন্ত্রীদের ধন্যবাদ জানান এবং শেরপুর জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।