পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর নালিতাবাড়ী আগমন উপলক্ষে চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে সংবর্ধনা, ইফতার মাহফিল ও আলোচনা সভায় অংশ নেবেন তিনি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে নাজমুল স্মৃতি সরকারি মহাবিদ্যালয় সংবর্ধনা ও ইফতার মাহফিলে যোগ দেবেন এমপি ফাহিম চৌধুরী। একইদিন রাত ৯টা ৩০ মিনিটে বাঘবেড় দিকপাড়া হরিবাসর পরিদর্শন করবেন তিনি।
পরদিন ১ মার্চ ২০২৬ (রবিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতি (হাসপাতাল চত্বর) আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন সংসদ সদস্য।
২ মার্চ ২০২৬ (সোমবার) বিকাল ৪টা ৩০ মিনিটে জাহেদ আলী চৌধুরী স্মৃতি পাঠাগার (চেয়ারম্যান সড়ক) প্রাঙ্গণে সংবর্ধনা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন তিনি।
শেষদিন ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) দুপুর ৩টায় উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের সমন্বয়ে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর।
উপজেলাবাসীর সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করাই এ সফরের মূল লক্ষ্য বলে আয়োজক সূত্রে জানা গেছে।