স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ী উপজেলা দিয়ে বয়ে চলা ভোগাই নদীর পাড় খালভাঙা ও নিজপাড়া এলাকায় বিগত কয়েক দফা ভারতের পাহাড়ি ঢলে নদীর বাঁধ ভাঙনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ভোগাই নদীর বাঁধ ভাঙনের ফলে বসতভিটা, ফসলি জমি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় , এখন বাঁধ নির্মাণ না হওয়ায় অল্প বৃষ্টি হলেই নদীর পানি ফসলের জমি নষ্ট করে দেয় । তাই স্থানীয়দের দাবি সামনে বর্ষা কাল আসছে এ বছর যাতে ফসলের জমি নষ্ট না হয় তার জন্য দ্রুত বাঁধ নির্মাণ দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, নদী ভাঙনের কারণে আমরা চরম ভোগান্তিতে আছি। বাড়িঘর ও ফসল সবকিছুই বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে।
মাহাদুল রহমান জানান, নদীর বাঁধ না থাকায় চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।
অন্যদিকে আব্দুল বারেক বলেন, “অনেক দিন ধরে বাঁধটির এমন অবস্থা। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার মতো ব্যবস্থা নেই—কাঁধে করে নিতে হয়। এবং অল্প বৃষ্টিতেই প্রতি বছর শত শত একর ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে।
এই বিষয়ে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার বলেন, ইউনিয়ন পরিষদের সীমিত বাজেট দিয়ে এর আগে তিনবার বাঁধ নির্মাণ করা হলেও প্রতি বছর বন্যার ঢলে তা ভেঙে যাচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বড় আকারের সরকারি প্রকল্প অত্যন্ত জরুরি ।
স্থানীয়দের দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। , শুধুমাত্র অস্থায়ী বাঁধ দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয় , আরো বলেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে প্রতিবছরের এই ভাঙন আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।