স্টাফ রিপোর্টারঃর্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের পৃথক দুই অভিযানে শেরপুর জেলায় দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত
অভিযানে শেরপুরের নালিতাবাড়ী থানায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল ওহাব (৬০) কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একই দিনে শেরপুর সদর এলাকায় আরেকটি অভিযানে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে মানুষকে আটক রেখে মুক্তিপণ দাবি করা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জুয়েল (৪০) কে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।