স্টাফ রিপোর্টার: শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী শারীরিক অসুস্থতার কারণে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, হাসপাতালে ভর্তির সময় তাঁর মা, স্ত্রী সেনোয়া রেইমা চৌধুরীসহ নিকটাত্মীয়রা সঙ্গে ছিলেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তবে কী ধরনের শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে এমপি ফাহিম চৌধুরীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নকলা-নালিতাবাড়ী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন অনেকে।