নকলা–নালিতাবাড়ি আসনের ফলাফলের সর্বশেষ হিসাব অনুযায়ী ধান প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রাথমিক গণনায় ধান প্রতীক পেয়েছে ১,১৫,৩৮৮ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১,০৫,৪৫৯ ভোট। এতে করে ফাহিম চৌধুরী শুরুতে ৯,৯২৯ ভোটে এগিয়ে ছিলেন।
এদিকে শেরপুর–২ আসনের পোষ্টাল ব্যালটের হিসাবে ধান প্রতীক পেয়েছে ১,০৩১ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১,৭৫৩ ভোট। পোষ্টাল ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক ৭২২ ভোটে এগিয়ে রয়েছে।
সব হিসাব সমন্বয়ের পর সর্বশেষ অবস্থায় ফাহিম চৌধুরী এখনো ৯,২০৭ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।