তানিম আহমেদ স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বে নেমেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বুধবার (১৯ মার্চ) শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্দেশনায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে এই উদ্যোগ নেয়া হয়।
কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন—নাজমুল হাসান লিটন (সাবেক সভাপতি, শহর শ্রমিক দল), মোঃ ফিরোজ বাদশা (সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, নালিতাবাড়ী উপজেলা শাখা), মোঃ আনিউল্লাহ (সাবেক সভাপতি, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি), রফিকুল ইসলাম, আরফিদি প্রমুখ।
কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ বলেন, নালিতাবাড়ী উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলায় রূপান্তর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে ঈদকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের এমন কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে স্থানীয় সচেতন মহলে।