স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামের এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গড়কান্দা এলাকায় নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ওই এলাকার মাহফুজুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গোসল শেষে সিফাত ঘরে এসে মোবাইল চার্জে লাগাতে গেলে হঠাৎ বিদ্যুতের ত্রুটিজনিত কারণে সে গুরুতরভাবে আহত হয়। এসময় একটি বিকট শব্দ শুনে তার মা শাহনাজ বেগম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে