স্টাফ রিপোর্টার: পৃথিবীর আলো দেখার বয়স মাত্র ৩ বছর ২ মাস। এই বয়সে খেলাধুলা আর হাসিতে বাড়ি মাতিয়ে রাখার কথা ছিল শিশু আয়েশা সিদ্দিকার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার ছোট্ট হৃদপিণ্ডে ধরা পড়েছে গুরুতর সমস্যা। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন করা না গেলে আয়েশাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
আয়েশা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘাগড়া কান্দি গ্রামের রিকশাচালক মোহাম্মদ আলী মিষ্টরের মেয়ে। বর্তমানে সে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, আয়েশার হার্টে ছিদ্রসহ বেশ কিছু জটিলতা ধরা পড়েছে। একজন সাধারণ রিকশাচালক হয়ে মেয়ের অপারেশনের জন্য প্রয়োজনীয় বিপুল অংকের টাকা জোগাড় করা মোহাম্মদ আলী মিষ্টরের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আদরের সন্তানের জীবন বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
আপনার সামান্য সহানুভূতি বা আর্থিক সাহায্য একটি নিষ্পাপ শিশুকে সুস্থ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে। আয়েশার চিকিৎসায় সহায়তা পাঠাতে পারেন নিচের মাধ্যমগুলোতে:
সরাসরি যোগাযোগ ও বিকাশ/নগদ (পার্সোনাল):০১৯৮৮-২৭৬৫৩৬
ব্যাংক অ্যাকাউন্ট:আয়েশা সিদ্দিকা, অগ্রণী ব্যাংক, নালিতাবাড়ী শাখা, শেরপুর।অ্যাকাউন্ট নম্বর: ০২০০০২৫০৩৩২৯৮ (রাউটিং: ০১০৮৯০৩৪৭)।
একটি প্রাণ বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো। আসুন, যে যার সামর্থ্য অনুযায়ী আয়েশার পাশে দাঁড়াই।