স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেলের জনসভাকে সফল করতে নালিতাবাড়ীর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (৬ এপ্রিল) ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতিতে অংশ নেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, “আমি ২০০১ সাল থেকে এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সময়ে এলাকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছি। পুনরায় জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ মোজাম্মেল হক, আব্দুল রাজ্জাক, সফর উদ্দিন, টুকুন, মুক্তার হোসেন, সংগ্রাম মোল্লা, শাজাহান, শাহাদাত হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।