নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
আজ সোমবার(১০ আগস্ট )সকালে উপজেলা পরিষদের তেপান্তর হল রুমে আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে কৃষিবিদ সাজ্জাদ হোসেইন তুলিপ এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন জামালপুর ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রদান করেন।
এই ক্যাম্প থেকে আজ ২৪ জন বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশনের জন্য জামালপুর নেওয়া হয়েছে। এছাড়াও এখান থেকে বাছাইকৃত ২৪ জন রোগীকে আগামী শুক্রবার অপারেশনের জন্য জামালপুর নেওয়া হবে। আজ প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে।
উদ্যোক্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেইন তুলিপ বলেন, আজ এই আয়োজনের মাধ্যমে আমি বুঝতে পারলাম চোখের সমস্যা আমাদের এলাকায় অনেক অসহায় মানুষ ভুগছেন। কিন্তু অর্থ ভাবে তারা ঠিকমতো চিকিৎসা করতে পারছেন না। তাই আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের আয়োজনে আমি প্রতি তিন মাস অন্তর অন্তর বিনামূল্যে চোখের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। এ কাজে সার্বিকভাবে সহায়তা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং পাঠাগারের অন্যান্য সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই।