স্টোফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও আগমন স্মরণে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি ধর্মীয় র্যালি বের করা হয়। র্যালিটি নালিতাবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আলমগীর ফজল মাইজভান্ডারি, শফিকুল হাসান বাবু মুন্সি, মুফতি মওলানা তৌহিদুল ইসলাম শেরপুরী, গোলাম রব্বানী সদ্দার, মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন তরিকাপন্থী মুসল্লিরাও কর্মসূচিতে অংশ নেন।