স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র্যালিতে শ্রমজীবী মানুষ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লিটন , নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির , সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন (ভিপি), নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কৃষিবিদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তুলিপ,শহর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ছফর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা ঘটে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় শ্রমিকদের উপর দমন-পীড়ন চালানো হলে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর দিবসটি শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালন করা হয়ে আসছে।
নালিতাবাড়ীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।