স্টাফ রিপোর্টার: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গরবো সনির্ভর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতা বাড়িতে সপ্তাহ ব্যাপি শুরু হলো জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ । ২৩ এপ্রিল বৃহস্প্রতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে সকাল ১০ টায় র্যালি এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারি ডেন্টাল সার্জন ডাক্তার মেহেদী হাসান শিবলী।
পরে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:জুনায়েদ আব্দুল কাইয়ুম। তিনি তার বক্তব্যে শিশু এবং গর্ভবতী মায়েদের বিশেষ পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হওয়ার পরামর্শ দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার, ডা: হুমায়ুন আহমেদ নূর, গাইনিকোলজিস্ট ডা: মায়া হোড়, , এবং শিশু বিশেষজ্ঞ ডা:এ কে এম জাহাঙ্গীর হোসেন। বক্তারা পুষ্টির বৈষম্য দূর করে কিভাবে পুষ্টির সুষম বন্টন করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, নার্স, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি শুশিল সমাজের প্রতিনিধি এবং পুলিশের পক্ষ থেকেও প্রতিনিধি অংশগ্রহণ করেন।