স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ এপ্রিল) শ্রীবরদী উপজেলার চাউলিয়া মোড়, কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। পরে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল তিনি বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব সব সময় তাই আপনাদের দোয়া চাই ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন,আমিনুল ইসলাম জিন্নাহ,এম এ রায়হান,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আ. মজিদ সহ সংগ্রাম মোল্লা, আব্দুর রব, আলমাস, সফর উদ্দিন,তাজুল ইসলাম , মিজানুর রহমান সুখন, কামরুজ্জামান কাঁকন ও অন্যান্য নেতৃবৃন্দ।
এই সময় মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নেতৃত্বে ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেলের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীবরদী-ঝিনাইগাতীর সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই—আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।