তানিম আহমেদ প্রতিনিধি: সাম্প্রতিক ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট জটিলতার কারণে দেশে দেখা দেওয়া জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সাময়িকভাবে জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল।
তবে ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি জ্বালানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায় পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমান অবস্থা বিবেচনায় আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজ ১৫ মার্চ ২০২৬ থেকে দেশের সকল বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন মুহাম্মদ আরিফ সাদেক, উপপ্রধান তথ্য অফিসার ও তথ্য-জনসংযোগ কর্মকর্তা,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।