স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোঃ হাকিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার ১নং গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত হাকিম মিয়া ওই এলাকার মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নকলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে এগিয়ে আসতে