স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নালিতাবাড়ী শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কাপাসিয়া মোড় এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ২০২৪ সালের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভা এলাকায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। ওই সময় শহরের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে একাধিক মামলা দায়ের করা হয়।
এসব মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।