স্টাফ রিপোর্টার:শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক অবৈধভাবে বিক্রির অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ সরকারি পাঠ্যপুস্তক জব্দ করা হয়। এসব বইয়ের উৎস নিয়ে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় নেতু মিয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার প্রতিবছর দেশের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে থাকে। এই বই বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।