স্টাফ রিপোর্টার:শেরপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।আজ উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অষ্টমীতলা বাস স্ট্যান্ড এলাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সড়ক পরিবহন আইনে ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার মমিন পেট্রোল পাম্পেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হেলমেট, বৈধ রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।