স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের জ্বালানি সংকট কাটিয়ে নালিতাবাড়ীতে আবারও তেল সরবরাহ শুরু হচ্ছে। আগামীকাল (সোমবার) সকাল ১০টা থেকে উপজেলার হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারণা চালিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ও স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণকে প্রয়োজনীয় নির্দেশনা জানানো হচ্ছে।
সরবরাহ কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর কিছু নির্দেশনা জারি করা হয়েছে। তেল নিতে আগত গ্রাহকদের অবশ্যই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট সঙ্গে রাখতে হবে।
কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কেউ একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করলে, লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে । সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।