স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে টিসিবি’র ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) সকালে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে আগামী ১১ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতীত) শেরপুর জেলায় টিসিবি’র এ ট্রাকসেল কার্যক্রম চলবে।
প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা। একটি প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্য তেল এবং ২ কেজি মসুর ডাল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে স্বস্তি ফেরাতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।